Sobar Desh | সবার দেশ খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৮, ৫ মার্চ ২০২৬

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

খুলনা নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে সন্ত্রাসীদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ (৪০)। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে বাটার দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। এছাড়া তিনি রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামালের ছোট ভাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে মাসুম বিল্লাহ ডাকবাংলো মোড়ে অবস্থান করছিলেন। এ সময় ৪–৫ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গলায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা তার ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ও পুলিশ ধাওয়া দিয়ে অশোক ঘোষ নামে এক ব্যক্তিকে বিদেশি পিস্তলসহ আটক করে। পুলিশ জানিয়েছে, আটক অশোক ঘোষ তালিকাভুক্ত ‘গ্রেনেড বাবু’ গ্রুপের সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

গুরুতর আহত অবস্থায় মাসুম বিল্লাহকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর ডাকবাংলো মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, নিহতের বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ২০২০ সালের ৩০ জুলাই র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা: ওয়াশিংটন পোস্ট
খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
ইবির সহযোগী অধ্যাপককে গলা কেটে হত্যা
ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্রের বহর
ইরানের ‘ফাত্তাহ-২’ ঠেকানো প্রায় অসম্ভব
ইরানের ‘ব্যয় চাপিয়ে দেয়া’ খেলায় ধরাশায়ী ট্রাম্প-নেতানিয়াহু
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি
১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত বিএমডিসির
‘যুক্তরাষ্ট্রের দাস হবো না’—স্পেনের উপ-প্রধানমন্ত্রীর কড়া বার্তা
এক টাকারও দুর্নীতি করিনি: আসিফ নজরুল
ছাত্রদলের আহ্বায়ক হামিমকে সাময়িক অব্যাহতি
হিসাবের খাতা খুলে দিলেন আসিফ মাহমুদ
খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত, অতিরিক্ত ভিড়ের আশঙ্কা
আরও একটি মার্কিন এফ-১৫ ভূপাতিত করলো ইরান