Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত

প্রকাশিত: ০১:৫৯, ৬ মে ২০২৫

ওয়ানডে রেংকিংয়ে বাংলাদেশের অবনতি!

ওয়ানডে রেংকিংয়ে বাংলাদেশের অবনতি!
ফাইল ছবি

আইসিসি ওয়ানডে রেংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। গত তিন বছরের পারফরম্যান্সের বিচারে আইসিসির সর্বশেষ প্রকাশিত রেংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন দশম স্থানে।

গত তিন বছরে নিজেদের প্রিয় ফরম্যাট একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে) খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারার পর ভরাডুবি ছিলো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও। কোন ম্যাচে জয় না পেয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছিলো গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ থেকেও। যার প্রভাব পড়েছে টাইগারদের ওয়ানডে রেংকিংয়েও। গত তিন বছরের পারফরম্যান্সের বিচারে আজ আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি) বার্ষিক রেংকিং প্রকাশ করে সেখানে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। 

যার ফলে ওয়ানডেতে এক ধাপ পিছিয়ে গেছে টাইগাররা। ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ১০ নম্বরে। তাদের উপরে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতো নবম স্থানেই আছে বাংলাদেশ।

এইদিকে সর্বশেষ প্রকাশিত রেংকিংয়ে শীর্ষে আছে ভারত , অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে দুইয়ে উঠে এলো নিউজিল্যান্ড । দারুণ পারফরম্যান্সে চারে উঠে এসেছে শ্রীলঙ্কা । শ্রীলঙ্কাকে জায়গা ছেড়ে দিয়ে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা আছে পাঁচ এবং ছয় নম্বরে। এছাড়া ইংল্যান্ডকে আটে পাঠিয়ে সাতে আছে আফগানিস্তান আর নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮