Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের মুকুট ভারতের ঘরে

এশিয়া কাপের মুকুট ভারতের ঘরে
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান আবারও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারল না। ব্যাটিং ব্যর্থতা আর বোলিংয়ে শৃঙ্খলার অভাবে বড় ব্যবধানে পরাজিত হয়ে ভারতকে শিরোপা জিততে দিলো তারা। পাঁচ উইকেটের জয় তুলে নিয়ে এশিয়া কাপের ট্রফি ঘরে তুলেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ব্যাটিং লাইনআপ একের পর এক ভেঙে পড়ায় দলটি পুরো ২০ ওভার খেলতে পারেনি। ১৮ ওভারেই অলআউট হয়ে যায় মাত্র ১৪৬ রানে।

জবাবে ব্যাট করতে নেমে ভারতও শুরুতে কিছুটা সমস্যায় পড়েছিলো। তবে তিলক ভার্মার দারুণ অর্ধশতক এবং সঞ্জু স্যামসন ও শিভম দুবের ছোট ছোট কার্যকরী ইনিংসে ভর করে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

তিলক একাই ভারতীয় ইনিংসকে দাঁড় করান। পাকিস্তানের অভিজ্ঞ বোলার হারিস রউফসহ অন্যরা তার প্রতিরোধ ভাঙতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত তার ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং ভারতকে এনে দেয় এশিয়া কাপের শিরোপা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ