Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৩, ২৯ ডিসেম্বর ২০২৫

গ্যাবনকে হারিয়ে ঐতিহাসিক জয়

চার দশকের খরা কাটালো মোজাম্বিক

চার দশকের খরা কাটালো মোজাম্বিক
ছবি: সংগৃহীত

প্রায় ৪০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল মোজাম্বিক। আফ্রিকা কাপ অব নেশন্সে সর্বশেষ জয় এসেছিলো ১৯৮৬ সালে। এরপর চার দশকেরও বেশি সময় কেটে গেলেও আর কোনও জয়ের দেখা পায়নি দলটি। অবশেষে সে হতাশার অধ্যায়ে ইতি টানলো মোজাম্বিক।

আফ্রিকা কাপ অব নেশন্সের গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যাবনকে ৩-২ গোলে পরাজিত করেছে মোজাম্বিক। নাটকীয় এ জয়ের মাধ্যমে টুর্নামেন্টের ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করলো তারা।

মোজাম্বিকের হয়ে জয়ের নায়ক হন ফাইসাল বাঙ্গাল, জেনি কাটামো ও দিয়োগো ক্যারিলা। তিনজনই একটি করে গোল করে দলকে বহু কাঙ্ক্ষিত জয়ের স্বাদ এনে দেন। পাল্টা লড়াইয়ে গ্যাবনের হয়ে গোল করেন তারকা ফরোয়ার্ড পিয়েরে এমেরিক অবামেয়াং এবং অ্যালেক্স মুকেতু মুসুন্দা।

এ হারের ফলে গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে গ্যাবন। দুই ম্যাচে কোনো জয় না পেয়ে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে অবস্থান করছে দলটি। বিপরীতে, দুই ম্যাচে একটি জয় তুলে নিয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে মোজাম্বিক, যা তাদের টেবিলের তৃতীয় স্থানে রেখেছে।

গ্রুপের শীর্ষে রয়েছে স্বাগতিক আইভরি কোস্ট। তারা এক ম্যাচে জয় পেয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। সমান ম্যাচ ও সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ক্যামেরুন।

চার দশকের অপেক্ষা শেষে পাওয়া এ জয় মোজাম্বিক ফুটবলের জন্য নতুন আশার বার্তা হয়ে এসেছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮