Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৪, ৬ জানুয়ারি ২০২৬

রিয়াদ–খুশদিলের ঝড়ো ফিনিশ

টানা তিন জয়ে শীর্ষে রংপুর রাইডার্স

টানা তিন জয়ে শীর্ষে রংপুর রাইডার্স
ছবি: সংগৃহীত

শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও খুশদিল শাহর দুর্দান্ত ব্যাটিংয়ে রুদ্ধশ্বাস ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মুখোমুখি লড়াইয়ে ৫ উইকেটের জয় পেয়ে চট্টগ্রামকে সরিয়ে এককভাবে শীর্ষে উঠে গেছে রংপুর।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৯ রান। জবাবে রংপুর রাইডার্স ৭ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

চট্টগ্রামের ইনিংসের শুরুটা ছিলো বেশ দৃঢ়। ওপেনার অ্যাডাম রসিংটন টানা তৃতীয় ম্যাচে ফিফটি তুলে নেন। ৪১ বল খেলে তিনি করেন ৫৮ রান। তার সঙ্গে হাসান নাওয়াজের জুটিতে আসে ৬১ বলে ৮২ রান। বিপিএলে অভিষেক ম্যাচেই দারুণ ছন্দে দেখা যায় নাওয়াজকে, ৩৮ বলে করেন ৪৬ রান। শেষদিকে আমির জামাল ১০ বলে ১৯ এবং শেখ মেহেদি হাসান ৭ বলে ১৩ রান যোগ করলে লড়াইয়ের পুঁজি পায় চট্টগ্রাম।

রংপুরের রান তাড়া শুরু থেকেই ছিলো আক্রমণাত্মক। ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন। তৃতীয় ওভারের পর ফ্লাডলাইট সমস্যায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও পুনরায় শুরু হলে আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। মাত্র ২৫ বলে ফিফটি তুলে নিয়ে দলকে শক্ত ভিত্তি এনে দেন মায়ার্স। ডেভিড মালানের সঙ্গে তার জুটিতে ২৭ বলে যোগ হয় ৬১ রান।

মালান ৩০ বলে ৩০ রান করে আউট হলে এবং কিছুক্ষণের মধ্যে মায়ার্সও ফিরে গেলে ম্যাচে চাপ বাড়তে থাকে রংপুরের ওপর। শেষ চার ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিলো ৪১ রান।

এ চাপের মুহূর্তে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ দায়িত্ব নেন। আমির জামালের এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন তিনি। পরের ওভারে খুশদিল শাহ শরিফুল ইসলামের বলে দুটি চার ও একটি ছক্কা মারলে জয়ের পথ আরও সহজ হয়ে যায়।

মাহমুদুল্লাহ ১৯ বলে অপরাজিত ৩০ রান করেন। খুশদিল শাহ ১২ বলে ২২ রান করে আউট হলেও ততক্ষণে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় রংপুরের।

এ জয়ের মাধ্যমে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রংপুর রাইডার্স। অন্যদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে শীর্ষস্থান হারালো চট্টগ্রাম রয়্যালস।

সবার দেশ/স্পোর্টস ডেস্ক

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ