Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৪৩, ৩০ মার্চ ২০২৬

এলাকায় উত্তেজনা

মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদে প্রাণ গেলো কিশোর সাব্বিরের

মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদে প্রাণ গেলো কিশোর সাব্বিরের
ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারালো এক কিশোর। স্থানীয় বখাটে সন্ত্রাসী নাঈমের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহজালাল উরফে সাব্বির।

জানা গেছে, উপজেলার বটতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে সাব্বির ইভটিজিংয়ের ঘটনার প্রতিবাদ করলে একই ইউনিয়নের লক্ষণখোলা গ্রামের নাঈম নামে এক বখাটে তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে সাব্বিরকে গুরুতর জখম করা হয়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ মার্চ) রাত ৩টার দিকে মারা যায় সে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সাব্বিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেফতার
বাণিজ্যের আড়ালে এক দশকে ৬৮৩০ কোটি ডলার পাচার
হামের ছোবলে বিপর্যস্ত দেশ, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন
‘অলিম্পিকে লিঙ্গ পরীক্ষা নারীদের জন্য অপমানজনক’
হরমুজের পর ওমান উপসাগর নিয়ন্ত্রণে নিলো ইরান
‘জিরো ওয়েটিং টাইমে’ চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি
মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদে প্রাণ গেলো কিশোর সাব্বিরের
তেলের দাম ব্যারেল ছাড়ালো ১১৫ ডলার
গণভোট অধ্যাদেশ বাতিলের পথে, আসছে না সংসদে
ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা নেপালের প্রধানমন্ত্রীর
ইরানের হামলায় মার্কিন বিমান বিধ্বস্ত
ইরানি হামলায় জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল
নিয়মের বেড়াজালে আমাকেও আটকে দেয়া হয়—সংসদে হাসনাত
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা আজম গুলিবিদ্ধ
দেশে ফিরলো দিলারা হাফিজের লাশ, আজ সংসদ প্রাঙ্গণে জানাজা
পাঁচ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির: ঢাকা দক্ষিণে আসিফ, উত্তরের আদীব
১০ ঘণ্টা কর্মবিরতির পর রংপুরে তেল সরবরাহ স্বাভাবিক