Sobar Desh | সবার দেশ দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

জয়বাংলা স্লোগানে পার্বতীপুরে আ.লীগের দখল, গ্রেফতার ৪

জয়বাংলা স্লোগানে পার্বতীপুরে আ.লীগের দখল, গ্রেফতার ৪
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় দখল করে কার্যক্রম উদ্বোধনের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘবদ্ধ একটি দল এবং আওয়ামী লীগের পুরোনো কিছু নেতাকর্মী ‘জয়বাংলা’ স্লোগান দিতে দিতে উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসে প্রবেশ করেন। পরে তারা অফিসটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে কার্যক্রম শুরুর ঘোষণা দেন। এ সময় নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ঘটনাস্থলে মিষ্টি বিতরণও করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পার্বতীপুর মডেল থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সেখান থেকে চারজনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—ডা. সাজ্জাদ হোসেন, লাজী বোর্ডিংয়ের মালিক আক্তার হোসেন, গৌরাঙ্গ কুমার রায় ও বাবলু মিয়া।

পার্বতীপুর মডেল থানার ওসি ফারুক আহমেদ বলেন, অসংলগ্ন উচ্ছৃঙ্খল কার্যক্রমের খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে যায় এবং চারজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং আদালতে পাঠানো হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

আবদুল্লাহ এম ছালেহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ
নিষিদ্ধ আ.লীগ কার্যালয় খুলতে গিয়ে গ্রেফতার ১০
রোজার বাজারে পুরোনো সিন্ডিকেটের ছায়া, সব পণ্যই চড়া
মব জাস্টিস নিয়ন্ত্রণে কঠোর বার্তা মির্জা ফখরুলের
সরকারের শুরুতেই গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে শঙ্কা এনসিপির
সব সিন্ডিকেট ভেঙে দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রতিমন্ত্রী অমিতকে ঘিরে উৎসবের নগরী যশোর
সংস্কার পরিষদে শপথ না নেয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
পেটভর্তি ইয়াবাসহ শার্শার মাসুদ রানা আটক
রমজানে ব্যাংক লেনদেন আড়াইটা পর্যন্ত
জয়বাংলা স্লোগানে পার্বতীপুরে আ.লীগের দখল, গ্রেফতার ৪
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী কার্ড নিয়ে নেমেছে ইরান
কালোবাজারি করলে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে: ধর্মমন্ত্রী
২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৬
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ, জানালো আইসিসি
রমজানে টানা ৩৮ দিনের ছুটি, বন্ধ থাকছে স্কুল