Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৪, ২৭ মার্চ ২০২৬

সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু  

সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু  
ছবি: সংগৃহীত

সৌদি আরবে স্ট্রোক করে মো. জামশেদ (২৯) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে নোয়াখালীর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে সৌদি আরবের আবা শহরের কিং খালেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জামশেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওয়াজ উদ্দিন বেপারী বাড়ির আবু নাছেরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, জামসেদ প্রায় ১৪ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে নাজরান এলাকায় নিজ ভাড়া বাসায় হঠাৎ স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মিরা তাকে দ্রুত উদ্ধার করে কিং খালেদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামছুল আলম রিপুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০
১৮ বছর পর স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ উপভোগ সাধারণের
ধামইরহাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিসৌধে বিজিবি‘র পুষ্পস্তবক অর্পন
গফরগাঁওয়ে বালু উত্তোলনকে ঘিরে ছাত্রদল-গ্রামবাসীর সংঘর্ষ
কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রকে ঠেকাতে ইরানের ‘১০ লাখ যোদ্ধা’ প্রস্তুত
গণরায়ের বিরুদ্ধে অবস্থান নেয়া কোনও শক্তিই টিকতে পারেনি
বিশ্বকাপ প্রস্তুতিতে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি
সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
গণভোট অধ্যাদেশ বাতিলে সুপারিশ, জামায়াতের আপত্তি
পদ্মায় বাসডুবি: ২৬ লাশ উদ্ধার, অভিযান সাময়িক স্থগিত
হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজে নিরাপত্তা দেবে ইরান