Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৬, ৫ এপ্রিল ২০২৬

ইরানে নিখোঁজ ক্রু উদ্ধার, এখনও ঝুঁকিতে উদ্ধারকারী দল

ইরানে নিখোঁজ ক্রু উদ্ধার, এখনও ঝুঁকিতে উদ্ধারকারী দল
ছবি: সংগৃহীত

ইরানের ভেতরে ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। তবে তাকে এখনও সম্পূর্ণ নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়নি, ফলে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে এবং পরিস্থিতি অনিশ্চিত রয়ে গেছে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, তীব্র গোলাগুলির মধ্যেই দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়। তিনি বলেন, পাইলটকে জীবিত পাওয়া গেলেও উদ্ধারকারী দল এখনও বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, উদ্ধার অভিযানের সবচেয়ে কঠিন ধাপ এখনও বাকি—তা হলো ইরানের ভেতর থেকে নিরাপদে বের করে আনা বা ‘এক্সফিলট্রেশন’। উদ্ধারকারী দল ও ক্রু সদস্যকে নিরাপদ এলাকায় পৌঁছানো না পর্যন্ত পুরো অভিযানকে সফল বলা যাচ্ছে না।

উল্লেখ্য, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দুইজন ক্রু সদস্য ইজেক্ট করে বেরিয়ে আসেন। তাদের মধ্যে একজনকে আগেই উদ্ধার করা হলেও অপরজন ইরানের ভূখণ্ডে আটকা পড়ে ছিলেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, তাকে উদ্ধার করা সম্ভব হলেও পুরো দল এখনও ইরান থেকে বের হতে পারেনি। ফলে উদ্ধারকারী দল এবং ক্রু সদস্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনও কাটেনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’
এনসিপি নেত্রী রাফিয়া রাফির অকালমৃত্যু
বৈসাবি উৎসবে মুখর রাঙ্গামাটি, পাহাড়জুড়ে বর্ণিল আয়োজন
ফলাফল শিটে আগাম স্বাক্ষর কাণ্ড, ছিঁড়ে ফেললেন ম্যাজিস্ট্রেট
আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন
পাকিস্তানকে সামনে রেখে নিজের মান বাঁচালেন ট্রাম্প
বগুড়া-৬ উপনির্বাচনে ধীরগতির ভোট
গাড়িতেই ডিজিটাল ডিসপ্লে দেখাবে নির্ধারিত ভাড়া
নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি গ্রেফতার
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুজব, এখনও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত
যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
সাড়ে ৪ ঘণ্টা পর ঢামেক জরুরি বিভাগ চালু
লেবাননে হামলা থামাও—না হলে যুদ্ধবিরতি ভাঙবে
হাদি হত্যার দুই আসামি ফেরত পাঠাতে ভারত সম্মত
স্বাদ ঠিক রেখে ইলিশ বাড়াতে নতুন গবেষণার তাগিদ
ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন, রকেট ছুড়ে জবাব হিজবুল্লাহর
রাষ্ট্রপতির ভাষণ বাদ দিয়ে বিল পাসে জোর—সংসদে নাহিদের প্রস্তাব