Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ১৪:১৯, ১৩ মার্চ ২০২৬

আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে মির্জা আব্বাসকে

আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে মির্জা আব্বাসকে
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে।

সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করানোর উদ্যোগ নেয়া হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হবে।

সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) ভর্তি করা হবে বলে জানা গেছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।

শায়রুল কবির খান আরও জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চিকিৎসক ও মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম: গোরখোদক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশি নিহত
মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
ঘুষ ছাড়া খাজনা খারিজ করেন না ইউনিয়ন ভূমি কর্মকর্তা
ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নিহত
ইরানের হামলার মুখে ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনা
মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে মির্জা আব্বাসকে
স্পিকার-ডেপুটি স্পিকার ও এমপিদের অভিনন্দন জানালেন ড. ইউনূস
খামেনির স্ত্রী বেঁচে আছেন: ইরানি গণমাধ্যম
অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি
সংসদকে অপবিত্র করেছেন রাষ্ট্রপতি: জুলাই ঐক্য
নোয়াখালীতে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
যশোরে আগুনে পুড়ে ১২ দোকান ছাই, ক্ষতি দেড় কোটি টাকা
ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার ভিডিও ভাইরাল
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির