Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে মো.ওমর ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার রাতের দিকে চরজব্বার থানার পুলিশ উপজেলার চর আমিনুল হক গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ফারুক চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের মৃত অজি উল্যার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণীর শারীরিক পরিবর্তন ও পেট বড় হয়ে যাওয়ায় পরিবারের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়। প্রায় ছয় মাস আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ফারুক বিরিয়ানি খাওয়ানোর কথা বলে তাকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

ভুক্তভোগীর মা বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতো। সম্প্রতি তিনি একটি রাজনৈতিক দলের প্রতীক নিয়ে ভোট চাইতেও এসেছিলেন।

ইদানীং কয়েকবার বাড়িতে আসায় আমার সন্দেহ হয়। পরে মেয়েকে জিজ্ঞেস করলে সে ফারুকের দ্বারা ধর্ষণের কথা জানায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, শুক্রবার রাতে মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে গ্রেফতারকৃত আসামির কোন রাজনৈতিক পরিচয় জানা নেই।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মুম্বাইতে ঝলমলে উদ্বোধন, অন্য ভেন্যুগুলোয় দর্শক খরা
দেশ না জেনে মুক্তির প্রতিশ্রুতি কেনো? প্রশ্ন আসিফ মাহমুদের
লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর
ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ, বয়সসীমা নেই
ঢাকায় তিন আসনে তিন দলের প্রধান এগিয়ে, পিছিয়ে মামুনুল
হাসনাতের বিরুদ্ধে বিএনপি-আ.লীগ-জাপা একাট্টা
ভারতে ভবন ধস, বহুজনের চাপা পড়ার আশঙ্কা
আফগানিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৫
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা যাবে না
ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী নামছে আজ
আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান
দলীয় প্রধানদের বিটিভিতে ভাষণের সূচি প্রকাশ
এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
বুলেটের রাজনীতিকে ব্যালটের মাধ্যমে পরাজিত করবো: হাসনাত
নির্বাচনের শেষ সপ্তাহ ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
চা-চক্রে মুখোমুখি মির্জা আব্বাস-মেঘনা আলম
বিএনপি ক্ষমতায় এলে পুনর্বহাল হবে বিডিআরের নাম
বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
যশোরে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার