Sobar Desh | সবার দেশ পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর

আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
ছবি: সংগৃহীত

পটুয়াখালী-৩ আসন (গলাচিপা-দশমিনা) থেকে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এ অঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্বও তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে গলাচিপা পৌর এলাকার ওয়াবদা কলোনিতে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন নুরুল হক নুর। বক্তব্যে তিনি বলেন, তারেক রহমান তাকে বিএনপির দায়িত্ব দিয়েছেন, আর তিনি নিজ উদ্যোগে আওয়ামী লীগের এ অঞ্চলের মানুষের দায়িত্বও গ্রহণ করছেন।

নুরুল হক নুর বলেন, আপনারা আমার সঙ্গে থাকেন। আপনাদের নিয়েই এ গলাচিপা-দশমিনাকে সামনে এগিয়ে নিয়ে যাবো। এখানে কোনও দলীয় বিভেদ থাকবে না।

তিনি আরও বলেন, এ এলাকায় আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দলের মানুষ আছে। এলাকার স্বার্থে সবাইকে নিয়েই কাজ করা হবে। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও জনস্বার্থের রাজনীতি করার অঙ্গীকার করেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখানে আওয়ামী লীগের ভাই-বোনদের কারও বিন্দুমাত্র ক্ষতি হবে না। কোনও গ্রেফতার, কোনও হয়রানি বা আতঙ্কের পরিবেশ থাকবে না। সবাই নিরাপদে স্বাভাবিক জীবনযাপন করবেন।

পথসভায় গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু নাঈমসহ দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি