Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ৩ অক্টোবর ২০২৫

রমনা পার্কের লেকে সাবেক সচিবপুত্রের লাশ

রমনা পার্কের লেকে সাবেক সচিবপুত্রের লাশ
ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে তাকে অচেতন অবস্থায় লেক থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

জুতা খুলে হাত-মুখ ধোয়ার পর নিখোঁজ

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ওয়াসিমুল পার্কে গিয়ে জুতা খুলে হাত-মুখ ধুচ্ছিলেন। কিছুক্ষণ পর দেখা যায় জুতাগুলো ওপরে পড়ে আছে, কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না। পরে লেকে তার দেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পরিচয় মিললো ফিঙ্গারপ্রিন্টে

এসআই মিজানুর রহমান জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি সাবেক এক সচিবের ছেলে ওয়াসিমুল হক।

দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন

পুলিশ জানায়, ওয়াসিমুল দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। প্রায় ৩০ বছর ধরে কোনও কাজ করতেন না। তার স্ত্রী অনেক আগে মারা গেছেন, সন্তানও ছিল না। বর্তমানে তিনি মায়ের সঙ্গে নিউ ইস্কাটন গার্ডেনে বসবাস করছিলেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব