খোঁজে অভিযান চলছে
মাঝ আকাশে উধাও ভারতের যুদ্ধবিমান
ভারতের আসাম রাজ্যের আকাশে উড্ডয়নের পর রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একটি যুদ্ধবিমানের। নিখোঁজ বিমানটি খুঁজে বের করতে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার মাঝরাতের দিকে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, Sukhoi Su-30MKI যুদ্ধবিমানটি উড্ডয়নের পর মাঝ আকাশে নিখোঁজ হয়ে যায়।
প্রতিবেদন অনুযায়ী, বিমানটি আসামের জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিলো। সর্বশেষ যোগাযোগ ছিলো স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিট পর্যন্ত। এরপর বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ভারতের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি খুঁজে বের করতে অনুসন্ধান অভিযান চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
NDTV–এর প্রতিবেদনে বলা হয়েছে, সুখোই এসইউ-৩০এমকেআই রাশিয়ার নকশায় তৈরি উচ্চ কাস্টমাইজড বহুমুখী যুদ্ধবিমান। এটি মূলত ১৯৮০ সালের দিকে উন্নয়ন করা হয় এবং ভারতের বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধসম্পদ হিসেবে বিবেচিত।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এ মডেলের একাধিক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।
সবার দেশ/কেএম




























