Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪০, ২৩ নভেম্বর ২০২৫

ভুমিকম্প আতঙ্ক: জবিতে ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ

ভুমিকম্প আতঙ্ক: জবিতে ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ভুমিকম্প আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে অনলাইন ক্লাস।

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড মো শেখ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, সম্প্রতি রাজধানীতে ভুমিকম্প আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস হবে। এসময় সকল পরীক্ষা বন্ধ থাকবে। এসব অফিশিয়াল নোটিশে জানিয়ে দেয়া হবে।

এর আগে, ভুমিকম্পের আতঙ্কে শিক্ষাথীদের নিরাপত্তার জন্য আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করে প্রশাসন।

প্রসঙ্গত, গত দুই দিন (শুক্রবার ও শনিবার) ঢাকা ও এর আশেপাশে ৪বার ভুমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। শনিবার ঢাকায় সকাল ও সন্ধ্যায় দুইবার ভুমিকম্পের মৃদু কম্পন অনুভূত হয়। এদিনের দুই কম্পনের ছিলো কেন্দ্র ঢাকার বাড্ডা ও নরসিংদী। এদিকে এ মৃদু কম্পন থেকে বড় ভুমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য