Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৩, ৩ ডিসেম্বর ২০২৫

২৯৩৪ আসনে লড়বেন ১ লাখ পরীক্ষার্থী

ঢাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

ঢাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে এবার পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী—যা প্রতি আসনে প্রতিযোগিতা বাড়িয়ে তুলবে আরও তীব্র।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ৬৬টি কেন্দ্রে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আরও ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেয়া হবে। ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো—

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, নীলক্ষেত হাই স্কুল, সরকারি বাংলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (মতিঝিল), তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

ঢাকার বাইরে ৭ বিভাগীয় শহরের কেন্দ্রগুলোতে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হল—

রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

ঢাবির অন্যতম বৃহৎ এ ইউনিটে ভর্তির প্রতিযোগিতা প্রতি বছরই বেশি থাকে। এবারের আবেদনকারী সংখ্যাও নতুন রেকর্ড গড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সব কেন্দ্রেই কড়া নজরদারি থাকবে, পাশাপাশি পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

২৯৩৪টি আসন নিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ ইউনিটের ভর্তি পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতোমধ্যে প্রস্তুতি ও উত্তেজনা তুঙ্গে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড