Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৩, ১১ জুন ২০২৫

স্বাস্থ্য অধিদপ্তরের ১১ দফা সতর্কতা জারি

দেশজুড়ে কোভিড শয্যা প্রস্তুতের নির্দেশ

দেশজুড়ে কোভিড শয্যা প্রস্তুতের নির্দেশ
ছবি: সংগৃহীত

দেশে ফের করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দেয়ায় সব সরকারি হাসপাতালে আলাদা কোভিড শয্যা প্রস্তুতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আগামী শনিবারের মধ্যে এ ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক ডা. মো. মঈনুল আহসান জানান, সার্বক্ষণিক কোভিড রোগীর জরুরি চিকিৎসা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে নির্ধারিত শয্যা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

করোনার নতুন ঢেউয়ের আশঙ্কা

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর জানান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারতসহ পার্শ্ববর্তী দেশে করোনার সংক্রমণ আবার বাড়ছে। ফলে বাংলাদেশেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, দেশে করোনার কিছু নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত আরটি-পিসিআর এবং র‍্যাপিড অ্যান্টিজেন কিট রয়েছে। দ্রুত তা বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেয়া হবে।

১১ দফা নির্দেশনা

করোনা প্রতিরোধে জনগণের জন্য স্বাস্থ্য অধিদফতর ১১ দফা নির্দেশনা দিয়েছে। এগুলো হলো:

  • জনসমাগম এড়িয়ে চলা এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা।
  • শ্বাসতন্ত্রের রোগ থেকে রক্ষায় সবসময় মাস্ক পরা।
  • হাঁচি-কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢাকার পরামর্শ।
  • ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলার অনুরোধ।
  • সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া।
  • অপরিষ্কার হাতে চোখ, নাক বা মুখ স্পর্শ না করা।
  • আক্রান্তদের কাছ থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখা।

উপসর্গ থাকলে করণীয়

  • জ্বর-কাশি বা শ্বাসকষ্টে আক্রান্ত হলে ঘরে থাকা।
  • রোগীকে মাস্ক পরতে বলা।
  • সেবাদানকারীদেরও মাস্ক পরা।
  • উপসর্গ গুরুতর হলে আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩)-এ যোগাযোগ করা।

সরকারের প্রস্তুতি

মহাপরিচালক জানান, সরকার ইতিমধ্যে রোগ নির্ণয়, চিকিৎসা, অক্সিজেন, টিকা, আইসিইউ, ভেন্টিলেটরসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করছে। কোভিড-১৯ নির্ধারিত হাসপাতালে চিকিৎসাসেবা চালুর বিষয়েও কাজ চলছে।

তিনি বলেন, সকল মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা দ্রুত প্রস্তুতি নিচ্ছি। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের মানুষকে অবহিত করা হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সতর্ক না হলে সংক্রমণ বেড়ে যেতে পারে। তাই জনসাধারণকে সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী