Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩০, ৮ নভেম্বর ২০২৫

গাজায় গণহত্যার অভিযোগ

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়, ইসরায়েল গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ধারাবাহিকভাবে ‘জাতি হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ’ চালিয়ে আসছে। এ অপরাধের দায়ে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে বিচারের মুখোমুখি করতে চায় তুরস্ক।

বিবৃতিতে বলা হয়, মামলায় মোট ৩৭ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি, তবে যাদের নাম জানা গেছে তাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।

তুর্কি কর্তৃপক্ষ জানায়, এ তদন্তের উদ্দেশ্য হলো ‘গাজায় সংঘটিত গণহত্যার দায় নিরূপণ’ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা।

বিশ্লেষকরা বলছেন, আঙ্কারার এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন এক সঙ্কটের জন্ম দিতে পারে। কারণ তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক ইতোমধ্যেই উত্তপ্ত, এবং এ আইনি পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও কঠিন করে তুলবে।

উল্লেখ্য, গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন—যাদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘসহ বহু আন্তর্জাতিক সংস্থা একে গণহত্যা ও যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে।

সূত্র: আল জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার