Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩, ১০ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:২৭, ১০ অক্টোবর ২০২৫

শহিদুল আলম মুক্তি পেয়ে এখন তুরস্কে

শহিদুল আলম মুক্তি পেয়ে এখন তুরস্কে
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম অবশেষে মুক্তি পেয়েছেন। ইসরায়েলে আটক থাকার পর শুক্রবার বিকেলে তাকে একটি বিশেষ বিমানে করে তুরস্কে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে শহিদুল আলমের মুক্তির খবর জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফ্লাইট ট্রাকারের তথ্য অনুযায়ী, শহিদুল আলমকে বহনকারী বিমানটি ইতোমধ্যে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবতরণ করেছে।

এর আগে শুক্রবার সকালেই প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিলো, ইসরায়েলে আটক শহিদুল আলমকে তুরস্কের সহযোগিতায় মুক্ত করার চেষ্টা চলছে। পোস্টে বলা হয়, তুর্কি কর্তৃপক্ষ আশা করছে, তাকে সেদিনই বিশেষ বিমানে আঙ্কারায় নিয়ে আসা সম্ভব হবে, যদিও তারা শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি।

আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকও বৃহস্পতিবার রাতে জানিয়েছেন যে, শহিদুল আলমের মুক্তির বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, শহিদুল আলমকে ইসরায়েলি কর্তৃপক্ষ অবৈধভাবে আটক করার পর বাংলাদেশ সরকার জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দেয়। তিন দেশের দূতাবাসই শহিদুল আলমের মুক্তির জন্য সার্বক্ষণিক তৎপর ছিলো।

উল্লেখ্য, গাজা অভিমুখী কনশেনস জাহাজে মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনী শহিদুল আলমকে আটক করে। আটক হওয়ার পর তিনি এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলেন।

তুরস্কে পৌঁছানোর পর শহিদুল আলমের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তার নিরাপত্তা ও পরবর্তী গন্তব্য নিয়ে আলোচনা চলছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান