Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:১৫, ৮ জানুয়ারি ২০২৬

ভারতের নতুন বার্তার আভাস—ফরেন পলিসিতে মাইকেল কুগেলম্যান

ঢাকা–দিল্লি উত্তেজনার মধ্যেই সমঝোতার ইঙ্গিত

ঢাকা–দিল্লি উত্তেজনার মধ্যেই সমঝোতার ইঙ্গিত
দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান চরম কূটনৈতিক উত্তেজনার মাঝেও আসন্ন সাধারণ নির্বাচন দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের একটি সম্ভাব্য ‘সমঝোতার পথ’ খুলে দিতে পারে বলে মনে করছেন প্রভাবশালী দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান।

মার্কিন পররাষ্ট্রনীতি বিষয়ক সাময়িকী ফরেন পলিসিতে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো কুগেলম্যান লিখেছেন, দীর্ঘদিনের তিক্ততা পেছনে ফেলে ভারত এখন বিএনপি-নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি নতুন ধরনের ইতিবাচক বার্তা পাঠাচ্ছে। তার মতে, এটি দিল্লির কৌশলগত অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত।

কুগেলম্যান উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা এবং ঢাকায় জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি কেবল সৌজন্য নয়, বরং রাজনৈতিক বার্তাবাহী ঘটনা। এসব পদক্ষেপের মধ্য দিয়ে দিল্লি ইঙ্গিত দিচ্ছে যে তারা বিএনপির সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়তে আগ্রহী।

বিশ্লেষণে বলা হয়, দীর্ঘদিন জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকা বিএনপি সাম্প্রতিক সময়ে সে সম্পর্ক থেকে সরে আসায় দলটি এখন ভারতের কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। দিল্লির নীতিনির্ধারকদের চোখে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই বাংলাদেশ–ভারত সম্পর্কের অবনতি স্পষ্ট হতে শুরু করে। সে উত্তেজনা এখন কূটনীতির সীমা ছাড়িয়ে ক্রীড়াঙ্গন পর্যন্ত গড়িয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

কুগেলম্যানের বিশ্লেষণে উঠে এসেছে, দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাসের গভীরতা। একদিকে অনেক বাংলাদেশির বিশ্বাস, ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। অন্যদিকে ভারতের একটি বড় অংশের ধারণা, শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে কট্টরপন্থীদের প্রভাব বাড়ছে।

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশে প্রত্যর্পণে অস্বীকৃতি জানানো পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশেষ করে বাংলাদেশি আদালতে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ঢাকার অবস্থান আরও কঠোর হয়ে ওঠে বলে উল্লেখ করেন কুগেলম্যান।

দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও সম্পর্ক উন্নয়নের পথে বড় বাধা। বাংলাদেশে প্রভাবশালী ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলো ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধী, যা নতুন সরকারের জন্য কূটনৈতিক পরিসর সীমিত করতে পারে।

অন্যদিকে ভারতে সংখ্যালঘু ইস্যু ও বাংলাদেশে কিছু মানবাধিকার কর্মীর ওপর হামলার অভিযোগ দিল্লির দৃষ্টিভঙ্গিকে আরও সতর্ক ও কঠোর করে তুলেছে। তবে কুগেলম্যানের মতে, সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বান এবং সংখ্যালঘুদের সুরক্ষায় ইতিবাচক ইঙ্গিত ভারতকে কিছুটা আশাবাদী করছে। একইভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘সমঅধিকারভিত্তিক সম্পর্ক’-এর বক্তব্যও দিল্লির নজরে এসেছে।

পরিশেষে কুগেলম্যান মনে করেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাংলাদেশ ও ভারতের জন্য সম্পর্কের বরফ গলানোর একটি বড় সুযোগ তৈরি করতে পারে। তবে সে সুযোগ কাজে লাগাতে হলে উভয় পক্ষকেই রাজনৈতিক ঝুঁকি নিতে হবে এবং বাস্তবভিত্তিক আপসে পৌঁছাতে হবে।

ভারত ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, বাংলাদেশে নির্বাচিত যেকোনও সরকারের সঙ্গেই তারা কাজ করতে প্রস্তুত। ফলে সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ঢাকায় ও দিল্লিতে উদীয়মান নেতৃত্ব কতটা সাহসিকতা ও কূটনৈতিক দূরদর্শিতা দেখাতে পারে তার ওপর। দুই দেশের সাধারণ মানুষের আবেগ ও রাজনৈতিক বাস্তবতাকে সমন্বয় করে একটি স্থিতিশীল, মর্যাদাশীল ও টেকসই সম্পর্ক গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সূত্র: ফরেন পলিসি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা