Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:১৫, ২২ মার্চ ২০২৬

আপডেট: ০০:১৬, ২২ মার্চ ২০২৬

ঈদের দিনে সুখবর দিলেন অভিনেত্রী নীলা

ঈদের দিনে সুখবর দিলেন অভিনেত্রী নীলা
ছবি: সংগৃহীত

ঈদের আনন্দঘন মুহূর্তে ব্যক্তিজীবনের সুখবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। তিনি জানিয়েছেন, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন, যা এতদিন গোপন রাখা হয়েছিলো।

শনিবার (২১ মার্চ) ঈদের দিন আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর প্রকাশ করেন এ অভিনেত্রী। তার স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান।

বিয়ে প্রসঙ্গে নীলাঞ্জনা নীলা বলেন, দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দুই পরিবারের সম্মতিতে তাদের এ নতুন পথচলা শুরু হয়েছে। তিনি জানান, বিয়ের আয়োজনটি ছিলো একেবারেই ঘরোয়া এবং সীমিত পরিসরে সম্পন্ন হয়েছে।

নতুন জীবনের জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন তিনি।

২০১৪ সালে Lux Channel I Superstar প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন নীলা। ওই আসরে তিনি দ্বিতীয় রানারআপ হন। এরপর নিয়মিত নাটকে অভিনয়ের পাশাপাশি বড়পর্দায়ও কাজ শুরু করেন।

পরিচালক বদরুল আনাম সৌদ নির্মিত ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমা ও নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজ খুলতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
গ্যাস সংকটে থমকে ভারত, কাজ ফেলে গ্রামে ফিরছেন পোশাকশ্রমিকরা
প্রতিরক্ষা ভেদ করে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮০
কুমিল্লায় মর্মান্তিক ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ১২
রাশিয়াজুড়ে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০
ঈদের ঢাকায় বাস সংকট, রিকশা-সিএনজির চড়া ভাড়ায় বিপাকে যাত্রী
নিজের গড়া ‘যুদ্ধ-ফাঁদে’ আটকা পড়েছেন ট্রাম্প!
রমজানে বাজার ছিলো স্থিতিশীল, স্বস্তিতে ছিলো মানুষ: স্বাস্থ্যমন্ত্রী বকুল
আরও এক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান
গোমতীর মাটি লুটেরাদের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা
ঈদের দিনে সুখবর দিলেন অভিনেত্রী নীলা
ভাসমান সেতু উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৫, নিখোঁজ ৫
সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা