Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:১২, ১০ অক্টোবর ২০২৫

আজই আঙ্কারায় নেয়া হতে পারে

তুরস্কের সহায়তায় শহিদুল আলমের মুক্তির চেষ্টা

তুরস্কের সহায়তায় শহিদুল আলমের মুক্তির চেষ্টা
ছবি: সংগৃহীত

ইসরাইলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে আজ (শুক্রবার) রাতের মধ্যেই শহিদুল আলমকে বিশেষ ফ্লাইটে আঙ্কারায় নিয়ে আসা সম্ভব হতে পারে। তবে এ বিষয়ে এখনও শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি তুরস্ক। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক জানিয়েছেন, মুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে অবৈধভাবে আটক হওয়ার পরই বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর দ্রুত জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সক্রিয় করে। ওই দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে শহিদুল আলমের মুক্তির বিষয়ে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা হয়।

এর আগে, গত ৮ অক্টোবর গাজা অভিমুখী মানবাধিকার উদ্যোগ ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’ আটক করে ইসরায়েলি বাহিনী। জাহাজটিতে বিভিন্ন দেশের ৯৩ জন মানবাধিকারকর্মী ছিলেন, যাদের মধ্যে বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলমও ছিলেন।

ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন গণমাধ্যমে শহিদুল আলমের মুক্তির দাবিতে প্রতিবাদ ও বিবৃতি দেয়া হচ্ছে।

সরকারি সূত্র বলছে, শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ‘বন্ধুত্বপূর্ণ দেশগুলোর’ সহায়তা গ্রহণ করছে এবং কূটনৈতিকভাবে বিষয়টি ‘অতি গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত