Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫০, ২৭ ডিসেম্বর ২০২৫

এগিয়ে সৌদি আরবের প্রবাসীরা

পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন ছাড়ালো ৮ লাখ

পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন ছাড়ালো ৮ লাখ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দেয়ার জন্য নিবন্ধনকারীর সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টা পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ২৮ হাজার ৬১৭ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৫৩ জন।

এ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ নির্বাচনি এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করছেন।

প্রবাসী ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। দেশটি থেকে ১ লাখ ৬২ হাজার ৯৯৩ জন ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন। এ ছাড়া কাতার থেকে ৫৯ হাজার ৫৮২ জন, ওমান থেকে ৪৬ হাজার ১৪৩ জন, মালয়েশিয়া থেকে ৪৩ হাজার ৮২৯ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৮৭৪ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ২৬ হাজার ৭৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৪৪ হাজার ৬৬১ জন ভোটার।

জেলাভিত্তিক হিসাবে পোস্টাল ভোট নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা। এ জেলা থেকে নিবন্ধন করেছেন ৭১ হাজার ১৪৩ জন ভোটার। এর পরেই রয়েছে ঢাকা ৬৩ হাজার ৫৯৫ জন, চট্টগ্রাম ৬১ হাজার ৭০৩ জন, নোয়াখালী ৪০ হাজার ৭৪১ জন, সিলেট ৩০ হাজার ৮৯ জন এবং চাঁদপুর ২৮ হাজার ৩১৫ জন।

আসনভিত্তিক পরিসংখ্যানে ফেনী-৩ আসন শীর্ষে রয়েছে, যেখানে ১১ হাজার ৭৯৩ জন ভোটার নিবন্ধন করেছেন। চট্টগ্রাম-১৫ আসনে নিবন্ধন করেছেন ৯ হাজার ৮১১ জন, কুমিল্লা-১০ আসনে ৯ হাজার ৪৬৬ জন এবং নোয়াখালী-১ আসনে ৯ হাজার ৩৬৫ জন ভোটার।

ইসি জানিয়েছে, প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। বুধবার নিবন্ধনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর অ্যাপটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের ক্ষেত্রে প্রবাসী ভোটারদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা