Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ১২ জানুয়ারি ২০২৬

আপডেট: ০১:০৪, ১২ জানুয়ারি ২০২৬

নির্দিষ্ট নির্দেশনা মেনে এজেন্সি ও এয়ারলাইন্সকে কাজ করতে হবে

হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল
ছবি: সংগৃহীত

চলতি বছরের হিজরি ১৪৪৭ সালের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। এ সংক্রান্ত চিঠি রোববার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত হয়ে হজ এজেন্সি মালিক ও হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, হজ এজেন্সি এবং এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।

প্রি-হজ ফ্লাইটের ক্ষেত্রে প্রতিটি এজেন্সিকে নির্দিষ্ট শর্ত মেনে টিকিট ইস্যু করতে হবে। মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ মধ্যবর্তী পর্যায়ের ফ্লাইটে, এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে টিকিট ইস্যু করতে হবে। কোনও এজেন্সি প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট দিতে পারবে না।

ধর্ম মন্ত্রণালয় চিঠিতে উল্লেখ করেছে, এসব নিয়মের মাধ্যমে হজযাত্রীরা সুষ্ঠুভাবে সৌদি আরবে পৌঁছাতে পারবেন এবং এজেন্সি ও এয়ারলাইন্সের কাজও সুসংগঠিতভাবে সম্পন্ন হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল