Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪১, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৪২, ১৩ মার্চ ২০২৬

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে

মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার

মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এ অস্ত্রোপচার করা হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়। সেই রিপোর্টে তার শারীরিক অবস্থার অবনতি ধরা পড়লে দ্রুত বিশেষজ্ঞদের নিয়ে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে। বোর্ডের পরামর্শ অনুযায়ী মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন, পরিবারের সদস্যদের সম্মতি নেয়ার পরই চিকিৎসকরা দ্রুত অপারেশন শুরু করেন এবং কিছুক্ষণ আগে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডা. রফিকুল ইসলাম আরও জানান, মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা অংশ নেন।

এদিকে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার কাছে মির্জা আব্বাসের চিকিৎসা ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেলের দাম বাড়ছে না, ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী
জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম: গোরখোদক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশি নিহত
মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
ঘুষ ছাড়া খাজনা খারিজ করেন না ইউনিয়ন ভূমি কর্মকর্তা
ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নিহত
ইরানের হামলার মুখে ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনা
মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে মির্জা আব্বাসকে
স্পিকার-ডেপুটি স্পিকার ও এমপিদের অভিনন্দন জানালেন ড. ইউনূস
খামেনির স্ত্রী বেঁচে আছেন: ইরানি গণমাধ্যম
অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি
সংসদকে অপবিত্র করেছেন রাষ্ট্রপতি: জুলাই ঐক্য
নোয়াখালীতে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
যশোরে আগুনে পুড়ে ১২ দোকান ছাই, ক্ষতি দেড় কোটি টাকা
ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার ভিডিও ভাইরাল
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির