Sobar Desh | সবার দেশ এম এম এ শাহজাহান


প্রকাশিত: ১১:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

বিভাগীয় আইন যেন অপরাধীর রক্ষাকবচ

বিভাগীয় আইন যেন অপরাধীর রক্ষাকবচ
ছবি: সবার দেশ

যৌথ বাহিনীর হেফাজতে কুমিল্লায় ছাত্রদলের একজনের মৃত্যু। এরকম বিচার বহির্ভূত হত্যাকান্ড জাতি দেখতে চায় না । বর্তমানে খুন ঘুম কমিশন এ ব্যাপারে অত্যন্ত সক্রিয়। এমতাবস্থায় এরকম একটি ঘটনা ঘটলো, যা যা সমস্ত জাতির জন্য দুশ্চিন্তার কারণ। আই এস পি আর এর বক্তব্য অনুযায়ী সংশ্লিষ্ট সেনা কমান্ডারকে প্রত্যাহার করে করা হয়েছে। কিন্তু শুধু প্রত্যাহার করা সুবিচার হতে পারে না। 

বিগত দিনেও একই রকম ঘটনা আমরা হতে দেখেছি। বেশ কয়েক বছর আগে কুমিল্লা সেনানিবাসে সংঘটিত ‘তনু হত্যাকাণ্ড’ তেমন একটি ঘটনা, তার সুষ্ঠুবিচার আজও হয়নি। জাতি আজও জানতে পারেনি সত্যিকারের কে দোষী।

পুলিশ বাহিনীতেও এরকম ঘটনা ঘটলে দোষী ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়। তারপর সব শেষ, আবার আগের মতোই সব চলতে থাকে। সেক্রেটারিয়েট সহ রাষ্ট্রের বিভিন্ন দফতর, অধিদফতরের কোনও কর্মকর্তা-কর্মচারী কোন দোষ করলে তাদেরকেও বদলি, লঘুদণ্ড অথবা সাময়িক বরখাস্তের বিধান মাফিক বিচার করা হয়। যার জন্য অনেক কর্মকর্তা কর্মচারীরাই এ ধরনের অপরাধ করতে দ্বিধাবোধ করেন না। বারবারই তারা একই অপরাধ করে যান। এরকম প্রত্যাহার বা সাময়িক বরখাস্ত করে এ সমস্ত অপরাধ রোধ করার কোন উপায় আমরা দেখছি না। 

আরও পড়ুন<<>> স্বজনপ্রীতি, দুর্ণীতির নিয়োগ বন্ধ হোক 

আইনের দোহাই দিয়ে কোন বাহিনীর কোন সদস্য অথবা কোন আমলা বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের রক্ষা করার চলমান প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত।

যার বা যাদের দ্বারা এরকম ফৌজদারি অপরাধ সংঘঠিত হয়, তাদেরকে দেশের প্রচলিত আইনে বিচার করে প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে পারলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়তো রোধ করা যেতো। তাই এখন সময় এসেছে বিভিন্ন বাহিনীর আইনকে সংশোধন করে সবার জন্য একই নিয়ম তৈরি করার। যে কোন বাহিনী বা সাধারণ নাগরিক যেই হোন না কেনো, তাদের ফৌজদারি অপরাধের জন্য দেশের প্রচলিত ফৌজদারী আইনে সাজা দিতে পারলে এবং প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে পারলে আশা করা যায় এ ধরনের অপরাধ শূন্যের কোঠায় নেমে আসবে।

এছাড়াও সাধারণ নাগরিক, সরকারি-বেসরকারি যে কোনও কর্মকর্তা কর্মচারীদের মানবিক নৈতিকতা বোধ সম্পন্ন করা গেলে এ ধরনের অপরাধ অনেকটাই কমে যেতে পারে। 

লেখক: 
এম এম এ শাহজাহান, প্রকৌশলী 
মার্কেটিং অ্যাডভাইজার, ফাইন গ্রুপ।

শীর্ষ সংবাদ:

৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা