Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৮, ৯ আগস্ট ২০২৫

তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: ফখরুল

তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। শুধু গণতান্ত্রিক ব্যবস্থা ও ভোটাধিকার নয়, বরং স্বাস্থ্য, খাদ্যসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে তার নেতৃত্বের মূল লক্ষ্য।

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, আমাদের চিকিৎসকরা উপমহাদেশে সেরা, সমস্যা আসলে সিস্টেমে। পারস্পরিক হিসেব-নিকাশ ও অদক্ষতার সংস্কৃতি আমাদের ধ্বংস করে দিয়েছে।

স্লোগাননির্ভর রাজনীতি বাদ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে কার্যকর নীতি ও সঠিক নেতৃত্ব প্রয়োজন। তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন।

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের প্রসঙ্গ টেনে ফখরুল অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান, যাতে দ্রুত তাদের সুচিকিৎসা নিশ্চিত হয়।


সবাএ দেশ/ এফও 

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান