Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১১, ৬ নভেম্বর ২০২৫

জাপার সঙ্গে কোনও আলোচনা নয়

সমঝোতা ভিত্তিক প্রার্থী দেয়ার ঘোষণা জামায়াতের 

সমঝোতা ভিত্তিক প্রার্থী দেয়ার ঘোষণা জামায়াতের 
ফাইল ছবি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমমনাভিত্তিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে। 

বুধবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এমন ইঙ্গিত দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

হামিদুর রহমান আযাদ জানান, ইসলামী দলগুলোর মধ্যে প্রার্থী সমন্বয় নিশ্চিত করতে আলোচনা চলছে। আমরা জোট করবো না, তবে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবো। অর্থাৎ কোনো আসনে একটি দল প্রার্থী দিলে অন্য দল প্রার্থী দেবে না। ইসলামী দলগুলোর বাইরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য দেশপ্রেমিক দলগুলোর সঙ্গে আলোচনাও চলছে।

তিনি আরও জানান, নির্বাচন ও গণভোট সংক্রান্ত দাবি নিয়ে জামায়াতের আন্দোলন চলমান। আজ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে তারা জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজনের দাবি জানাবে। হামিদুর রহমান আযাদ বলেন, 

গণভোট নির্বাচনের আগে হতে হবে, কারণ নির্বাচনের সময় মানুষের মনোযোগ অন্যদিকে থাকলে ভোট কম পড়বে।

বৈঠকে জামায়াত ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করার পক্ষে মত দিয়েছে এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট প্রক্রিয়ার জটিলতা নিয়ে উদ্বেগও তুলে ধরেছে।

জামায়াতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, জাতীয় পার্টি (জাপা) সঙ্গে কোনো আলোচনা হবে না। আযাদ জাপাকে ‘ফ্যাসিস্টের দোসর’ উল্লেখ করে তাদের কার্যক্রম বন্ধ করার দাবি জানান।

তিনি বলেন, আসন ভাগাভাগি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেই, নির্বাচনের বিষয়গুলো চূড়ান্ত হলে আলোচনা শুরু হবে। তবে দলগুলো ‘যুগপৎ আন্দোলনের মতো’ একসঙ্গে কাজ করবে, যা জোট নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ