Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৯, ২৩ নভেম্বর ২০২৫

দলের সিদ্ধান্ত অমান্য

সাবেক এমপি এসএ খালেকের ছেলে সাজুকে বিএনপির শোকজ

সাবেক এমপি এসএ খালেকের ছেলে সাজুকে বিএনপির শোকজ
ছবি: সংগৃহীত

দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ড এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে দারুসসালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এসএ সিদ্দিক সাজুকে শোকজ নোটিশ দিয়েছে বিএনপি। তিনি সাবেক সংসদ সদস্য এসএ খালেকের ছেলে।

শনিবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত নোটিশটি সাজুর কাছে পাঠানো হয়।

নোটিশে জানানো হয়, সাজুর বিরুদ্ধে দলের আদর্শবিরোধী আচরণ ও সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে কাজ করার অভিযোগ স্পষ্ট। এ কারণে কেনো তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না—তা লিখিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে।

আগামী তিন দিনের মধ্যে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে এই জবাব জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। নোটিশে বিষয়টিকে অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ