Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ২৩ নভেম্বর ২০২৫

ভূমিকম্প সচেতনতায় নতুন উদ্যোগ

নির্বাচনেও আইনশৃঙ্খলা স্থিতিশীল থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনেও আইনশৃঙ্খলা স্থিতিশীল থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সচিবালয়ে রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই।

তিনি বলেন, আস্তে আস্তে পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে। নির্বাচনের আগের সময়ে রাজনৈতিক দলের সভা-সমাবেশ বৃদ্ধি পেলেও আইনশৃঙ্খলা বজায় থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের সবাইকে ভূমিকম্পের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে আর্লি ওয়ার্নিংয়ের কোনও ব্যবস্থা নেই। বিশ্বের কিছু দেশে এমন অ্যাপ রয়েছে, যা ভূমিকম্পের মাত্র ১০ সেকেন্ড আগে ব্যবহারকারীদের সতর্ক করতে পারে। বাংলাদেশের জন্যও এমন একটি প্রযুক্তি চালু করার বিষয়ে চিন্তাভাবনা চলছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী ভবন ও নগরপরিকল্পনার গুরুত্বের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, সকলকে মানসম্মত বিল্ডিং কোড মেনে চলতে হবে। তিনি সতর্ক করে বলেন, জলাশয় ভরাট এবং খোলা মাঠের অভাব ভবিষ্যতে আরও বড় ঝুঁকির কারণ হতে পারে। এ বিষয়ে রাজউককে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন