Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৪, ১০ ডিসেম্বর ২০২৫

এনসিপির প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা আজ

এনসিপির প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা আজ
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ বুধবার (১০ ডিসেম্বর) দলীয় প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা প্রকাশ করতে যাচ্ছে। এতে বিভিন্ন নির্বাচনী আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

মঙ্গলবার রাতে দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হবে।

দল সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বিভিন্ন জেলা ও মহানগর ইউনিট থেকে পাঠানো সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ পর্যায়ে রয়েছে। প্রথম ধাপে যেসব আসন নিয়ে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, সেসব আসনের প্রার্থীদের নাম আজ ঘোষণা করা হবে। বাকি ধাপগুলো পরবর্তী সময়ে পর্যায়ক্রমে জানানো হবে।

নির্বাচনকে ঘিরে এনসিপির তৎপরতা ইতোমধ্যে বেড়েছে। বিভিন্ন স্তরে বৈঠক, মতবিনিময় এবং জোটবদ্ধ হওয়ার সম্ভাবনাসহ নানা রাজনৈতিক আলোচনা এ প্রক্রিয়াকে আরও গুরুত্ব দিয়েছে। দলীয় নেতারা বলছেন, প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে নতুন গতি পাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ