Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৮, ৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৩৪, ৭ ডিসেম্বর ২০২৫

রাজনৈতিক মঞ্চে নতুন সমীকরণ

এনসিপির নেতৃত্বে তিন দলের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ 

এনসিপির নেতৃত্বে তিন দলের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ 
ফাইল ছবি

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন জোটের আবির্ভাব। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন—এ তিন দল মিলে গঠন করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’।

রোববার (৭ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা রয়েছে।

এনসিপি এক সংবাদ বিবৃতিতে জানায়, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ যৌথ রাজনৈতিক প্ল্যাটফর্ম উদ্বোধন করা হবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব রাজনৈতিক পক্ষ পরিবর্তনের পক্ষে এবং নতুন জাতীয় কাঠামো বিনির্মাণে আগ্রহী—তাদের সমন্বয়েই এ ঐক্য যাত্রা শুরু হচ্ছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজনীতিতে চলমান অস্থিরতা, দলবদল ও নতুন নতুন জোটের তৎপরতার সময় এ তিন দলের ঐক্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এ জোট ঘোষণার পর জাতীয় রাজনীতিতে শক্তির বলয় নতুন করে সাজতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান