Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৩, ২০ ডিসেম্বর ২০২৫

লন্ডন থেকে ফিরেই হাদিকে মর্গে দেখতে গেলেন জামায়াত আমির

লন্ডন থেকে ফিরেই হাদিকে মর্গে দেখতে গেলেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে নিজের লন্ডন সফর সংক্ষিপ্ত করে জরুরি ভিত্তিতে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছান।

বিমানবন্দর থেকে বের হয়েই তিনি কোনো বিরতি না নিয়ে সরাসরি সোহরাওয়ার্দী হাসপাতালে যান, যেখানে ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছিলো। সেখানে তিনি এ বীর তরুণকে শেষবারের মতো দেখেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।

পরবর্তীতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে ডা. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি তাকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এ পরিবারকে এবং দেশবাসী সবাইকে ধৈর্য ধরার শক্তি দান করুন।

জামায়াত আমির তার পোস্টে আরও উল্লেখ করেন যে, শরিফ ওসমান হাদি কোনও নির্দিষ্ট দল বা গোষ্ঠীর সম্পদ ছিলেন না; বরং তিনি ছিলেন দেশের সার্বভৌমত্বের এক জীবন্ত প্রতীক। তিনি দেশের সর্বস্তরের মানুষকে দল-মতের ঊর্ধ্বে উঠে হাদির জানাজায় শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের এ বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের জাতীয় দায়িত্ব। হাদি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা বিনির্মাণের দায়িত্ব এখন আমাদের সবার কাঁধে। তিনি প্রার্থনা করেন যেন আল্লাহ ওসমান হাদির শাহাদাত কবুল করেন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন।

উল্লেখ্য, আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান