Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ০০:০৭, ১৪ জুলাই ২০২৫

লিটন-শামীম ঝড়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

লিটন-শামীম ঝড়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অবশেষে টি-টোয়েন্টির চিরচেনা ব্যর্থতার ঘেরাটোপ ভেঙে জ্বলে উঠলেন লিটন দাস ও শামীম হোসেন। তাদের ঝকঝকে ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথ খুঁজে পায় বাংলাদেশ, আর সে পুঁজি কাজে লাগিয়ে ৮৩ রানের বিশাল জয় তুলে নেয় স্বাগতিকরা। এর ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা ফেরালো টাইগাররা।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো ছিলো না বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই ০ রানে বোল্ড হয়ে যান পারভেজ হোসেন ইমন। পরের ওভারেই ফেরেন তানজিদ তামিম (৫)। তবে চাপের মুখে দলকে উদ্ধার করেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন তারা।

২৫ বলে ৩১ রান করে হৃদয় ফিরে গেলেও লিটন নিজের খরা কাটিয়ে ফিরেছেন ফর্মে। ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পেয়েছেন তিনি। ৫০ বলে করেছেন ৭৬ রান, যাতে ছিলো ৭টি চার ও ২টি ছক্কা।

মিরাজ ব্যর্থ হলেও শামীম হোসেন ছিলেন কার্যকর। মাত্র ২৭ বলে খেলেছেন ৪৮ রানের ঝড়ো ইনিংস। ফলে ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৭ উইকেটে ১৭৭ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। শরীফুল ইসলাম ও সাইফউদ্দিনের সুসংগঠিত বোলিংয়ে তৃতীয় ওভারে রানআউট হন কুশল মেন্ডিস (৮)। এরপর টপ অর্ডারের আরও তিন ব্যাটার ফিরে যান পাওয়ার প্লের মধ্যেই। ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধস নামে লঙ্কান ব্যাটিংয়ে।

শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ আর ঘুরে দাঁড়াতে পারেনি। ১৫.২ ওভারে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় পুরো দল।

রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল বোলার, ১৮ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

দুই দলের পারফরম্যান্সে ছিলো আকাশ-পাতাল পার্থক্য। একটি শক্ত ও গোছানো ইনিংস খেলে বাংলাদেশ যেমন আত্মবিশ্বাস নিয়ে সিরিজে ফিরেছে, তেমনি লঙ্কানদের বিপর্যয়ে শেষ ম্যাচ এখন হয়ে উঠেছে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে আগামীকাল, যেখানে ট্রফি জেতার লড়াইয়ে মুখোমুখি হবে দু’দল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা