Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৭, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:২৭, ৫ জানুয়ারি ২০২৬

মুস্তাফিজকে বাদ দেয়ার প্রতিবাদ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ধরনের খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব টেলিভিশন চ্যানেল, কেবল অপারেটর, ডিটিএইচ প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যম আইপিএলের কোনও ম্যাচ কিংবা অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে না।

সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের একজন জাতীয় দলের খেলোয়াড়ের সঙ্গে অন্যায্য ও অপমানজনক আচরণের প্রতিবাদ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়ার পেছনে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তা ক্রীড়ানৈতিকতা ও পারস্পরিক সম্মানের পরিপন্থী।

এর আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কোলকাতা নাইট রাইডার্স হঠাৎ করেই মুস্তাফিজুর রহমানকে তাদের দল থেকে বাদ দেয়ার ঘোষণা দেয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর বাংলাদেশে ক্রীড়াঙ্গন ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটিকে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি বৈষম্যমূলক আচরণ বলে আখ্যা দেন।

এদিকে সরকারের এ সিদ্ধান্তের ফলে আইপিএল সম্প্রচার ঘিরে বাংলাদেশে কেবল নেটওয়ার্ক ও সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে তাৎক্ষণিক প্রভাব পড়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরিস্থিতি পর্যালোচনা করে জানানো হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা