Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১০, ৫ আগস্ট ২০২৬

আপডেট: ০২:১১, ৫ আগস্ট ২০২৬

জনগণের সমর্থনেই সফল হয়েছে জুলাই আন্দোলন: প্রধানমন্ত্রী

জনগণের সমর্থনেই সফল হয়েছে জুলাই আন্দোলন: প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টের গণআন্দোলন কোনো একক ব্যক্তি বা একটি রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। এটি ছিল দেশের সর্বস্তরের মানুষের আন্দোলন, আর জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে অনুষ্ঠিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের সাফল্যের পুরো কৃতিত্ব দেশের জনগণের। তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপিসহ গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে ছিল এবং জনগণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়াতেই এ আন্দোলন সফল হয়েছে।

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন আন্দোলন ও রাজনৈতিক বিতর্কের সময় নয়, দেশ পুনর্গঠনের সময়। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা এখন শুধু দলের কর্মসূচি নয়, জনগণের সমর্থন পাওয়ার মাধ্যমে এটি জাতীয় সংস্কারের রূপরেখায় পরিণত হয়েছে।

সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর ভঙ্গুর অর্থনীতি ও বিভিন্ন সংকটের মধ্যেও জনগণের দুর্ভোগ কমাতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে গ্যাস আমদানির আলোচনা চলছে এবং মালয়েশিয়ার পেট্রোনাসের মাধ্যমে এলএনজি আমদানির প্রক্রিয়াও চূড়ান্ত হয়েছে।

এছাড়া দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়াতে দীর্ঘদিন অকার্যকর থাকা বাপেক্সকে সক্রিয় করা হচ্ছে এবং এ জন্য দুটি নতুন রিগ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবার দেশ/এফও 
 

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক
যুবদলের নেতৃত্বে আলিয়ার দখল নিলো ছাত্রদল, বিতাড়িত শিবির
জুলাই অভ্যুত্থান নিয়ে আসছে ‘জুলাই২৪’ ডিজিটাল স্মৃতি প্ল্যাটফর্ম
জনগণের সমর্থনেই সফল হয়েছে জুলাই আন্দোলন: প্রধানমন্ত্রী
চব্বিশের জুলাই রাষ্ট্র রূপান্তরের যুগসন্ধি
ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণই চূড়ান্ত লক্ষ্য: মার্কো রুবিও
‘জুলাই আমাদের ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক’
৩৬ জুলাই আজ, জনতার বিজয়ের দিনে মাফিয়া হাসিনার পলায়ন
দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি