Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

স্বাধীনতার প্রশ্নে জামায়াতকে সমর্থন করা যায় না: মির্জা ফখরুল

স্বাধীনতার প্রশ্নে জামায়াতকে সমর্থন করা যায় না: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটি কেবল রাজনৈতিক নয়, বরং নৈতিকতারও একটি প্রশ্ন।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের বড়গাঁও আলিম মাদরাসা এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, স্বাধীন বাংলাদেশে বিশ্বাসী মানুষ হিসেবে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব নয়। তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, স্বাধীন দেশে আমরা কি এমন একটি দলকে সমর্থন করতে পারি, যারা এ দেশকেই বিশ্বাস করে না? তার মতে, যে দল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা দেশের উন্নয়ন ও নিরাপত্তা রক্ষা করতে পারবে না।

তিনি বলেন, এ কারণেই আমরা জামায়াতে ইসলামীকে ভোট দেবো না। জামায়াত বিশ্বাসযোগ্য নয় এবং স্বাধীনতার প্রশ্নে তারা দেশকে রক্ষা করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, এ ভোট দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একটি বড় সুযোগ। জনগণকে এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

জামায়াতের অতীত ভূমিকার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, জামায়াতকে তিনি শুধু এখন নয়, স্বাধীনতার আগেও দেখেছেন। মির্জা ফখরুল বলেন, জামায়াতকে আগে দেখছেন আপনারা? আমরা দেখছি। আমরা স্বাধীনতার আগেও জামায়াতকে দেখছি, তার আগে আমাদের বাবা-চাচারা দেখছে। আমার আব্বা মির্জা রুহুল আমিন চোখা মিয়া প্রায় সময় বলতেন, জামায়াত থেকে সাবধানে থাইকো। আমি বলতাম কেনো—তিনি বলতেন জামায়াত একটা মুনাফেক দল। কথা বলে এক রকম, কাজ করে আরেক রকম।

তিনি বলেন, জামায়াত পাকিস্তান আন্দোলনে সমর্থন করেনি। এটা সত্য কথা, ইতিহাসের কথা। আবার ১৯৭১ সালে আমরা যখন স্বাধীনতারযুদ্ধ শুরু করলাম তখন তারা বিরোধিতা করলো, আমার স্বাধীনতার বিরোধিতা করলো। বললো, পাকিস্তান ভাঙার কোনও দরকার নাই। পাকিস্তান কি আমরা ভাঙছি সাধে? পাকিস্তানিরা যখন আমাদের ওপর অত্যাচার শুরু করছে, আমাদের গুলি করে মারতে শুরু করছে; তখনই না আমরা যুদ্ধ করে পাকিস্তান ভাঙছি। পাকিস্তানি সেনাবাহিনী আমার দেশের লোককে গুলি করে হত্যা করছে, ৩০ লাখ মানুষকে হত্যা করছে। ২ লাখ মা-বোনের সম্ভ্রম নষ্ট করছে। সে সময় জামায়াত পাকিস্তান বাহিনীকে সমর্থন করছে।

সভায় বক্তব্যের শেষ দিকে মির্জা ফখরুল উপস্থিত ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। নির্বাচিত হলে এলাকার সারের সংকট দূরসহ জনগণের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার
হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে সরকার
পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ
পেছনের ইতিহাস নিয়ে আর কামড়াকামড়ি করবো না: জামায়াত আমির
সেই কুকুরকে গোসল করালেন নাসীরউদ্দিন পাটওয়ারী!
সেনাবাহিনীকে বিতর্কমুক্ত রাখাই রাষ্ট্রের স্বার্থ
স্বাধীনতার প্রশ্নে জামায়াতকে সমর্থন করা যায় না: মির্জা ফখরুল
মানুষকেন্দ্রিক অর্থনীতির প্রতিশ্রুতি জামায়াত আমিরের
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম
জয়পুরহাট কারাগারে ৪৫ বন্দির ভোটদান সম্পন্ন
ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
পুলিশের শীর্ষ পর্যায়ে ৮ কর্মকর্তার বদলি
এমপিওভুক্তির তালিকায় ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান
জবিতে খেলা নিয়ে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০
আইয়ুব বাচ্চু, ববিতাসহ ১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
ভোটকেন্দ্রের আঙিনায় এক লাখ সেনা মোতায়েন
মিরপুরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার
আনিস আলমগীরের বাড়ি তল্লাশি দুদকের