Sobar Desh | সবার দেশ মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৪, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ০০:২৭, ৬ আগস্ট ২০২৬

হাসিনার সংবাদ সম্মেলনে যোগ দেয়াতেই হামলা —জানালেন সাকিব

সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর

সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার পৈতৃক বাড়িতে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত তার বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার পর শ্রীলঙ্কা থেকে প্রতিক্রিয়া জানিয়ে সাকিব দাবি করেছেন, শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেয়ার পরপরই তার বাড়িতে হামলা চালানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় কয়েকজন দুর্বৃত্ত সাকিবের বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সময় গেটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এ ঘটনায় কোনও হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা করেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন গণমাধ্যমকে জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বাড়ির গেটে যে বস্তুটি নিক্ষেপ করা হয়েছে, সেটি আদৌ পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞ ও তদন্ত কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে নিক্ষিপ্ত বস্তুর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এবং কারা এর সঙ্গে জড়িত, তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে।

এদিকে হামলার পর শ্রীলঙ্কা থেকে ফোনে ডয়চে ভেলেকে প্রতিক্রিয়া জানান সাকিব আল হাসান। তিনি বলেন, 

প্রেস কনফারেন্সের পরপরই মাগুরায় আমার বাসায় পেট্রোল বোমা মারা হয়েছে। আগুন ধরেছে। বিস্তারিত এখনও জানতে পারিনি। কিছু ককটেলও বোধহয় মেরেছে ওখানে।

উল্লেখ্য, বুধবার দিল্লিতে আয়োজিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনলাইনে অংশ নিয়েছিলেন সাকিব আল হাসান। এর কিছুক্ষণ পরই তার বাড়িতে হামলার ঘটনা ঘটে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে এ প্রথম এ ধরনের হামলার অভিযোগ উঠলো।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক