Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬

দুই দল পালাক্রমে জনগণের বিরুদ্ধে কাজ করেছে ৩০ বছর: নাহিদ

দুই দল পালাক্রমে জনগণের বিরুদ্ধে কাজ করেছে ৩০ বছর: নাহিদ
ছবি: সংগৃহীত

গত তিন দশক ধরে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের স্থানীয় নেতারা ভাগ-বাটোয়ারা করে জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, ঢাকার এত কাছে হয়েও বাড্ডা দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। এলাকার ভেতরের দিকে গেলে এটি রাজধানীর অংশ বলেই মনে হয় না। তবে জুলাই গণ-অভ্যুত্থানের সময় বাড্ডা-রামপুরা এলাকা আন্দোলন ও প্রতিরোধের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলো। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধে ‘ফ্যাসিস্ট শক্তি’ পিছু হটতে বাধ্য হয় বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এ আসনের বহু মানুষ আন্দোলনে জীবন দিয়েছেন, অনেকে আহত হয়েছেন। দীর্ঘ ২৮ বছর ধরে এ এলাকার মানুষ তাকে আশ্রয় ও সমর্থন দিয়েছেন উল্লেখ করে নাহিদ বলেন, এখন সে ঋণ শোধ করার সময় এসেছে। নির্বাচিত হলে বাকি জীবন এলাকাবাসীর জন্য কাজ করতে চান বলেও জানান তিনি।

এলাকার উন্নয়ন ব্যাহত হওয়ার পেছনে ভূমি দখলকে প্রধান রাজনৈতিক কারণ হিসেবে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, শত শত খাসজমি, জলাশয় ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল ও ভরাট করা হয়েছে। এতে বহু পরিবার নিঃস্ব হয়েছে। রাজনৈতিক নেতাদের একটি অংশ ভূমিদস্যুদের সহযোগিতা করেছে বা সরাসরি এ কাজে জড়িত ছিলো বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে যারা দেশের প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিলো, তাদের স্থানীয় নেতারাই গত ৩০ বছর ধরে জমি দখলের রাজনীতি করেছে। রাজনৈতিকভাবে বিরোধিতা থাকলেও ব্যবসায়িক স্বার্থে তারা ঐক্যবদ্ধ ছিলো এবং জনগণের বিরুদ্ধে কাজ করেছে।

নাহিদের অভিযোগ, একজন নেতা দীর্ঘদিন বিদেশে অবস্থান করলেও রিয়েল এস্টেট ব্যবসার ভাগ ঠিকই পেতেন। ৫ আগস্টের পর দেশে ফিরে এসে আবারও প্রভাব বিস্তার করছেন। অন্যদিকে স্থানীয় আরেক দখলদার নেতা স্থান বদল করেছেন এবং বিদেশে থাকা নেতার প্রতিনিধিরা এসে অফিস ও সম্পদ দখল করেছেন। এভাবেই হাতবদল করে একই স্বার্থগোষ্ঠী জনগণের বিরুদ্ধে কাজ করে গেছে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচিত হলে ঢাকা-১১ আসন থেকে ভূমিদস্যুতা নির্মূলের প্রতিশ্রুতি দেন এনসিপির এ প্রার্থী। তিনি বলেন, এলাকার অর্থনৈতিক বৈষম্য দূর করা, নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং যারা জমি হারিয়েছেন তাদের জমি ফিরিয়ে দেওয়া বা ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।

আরও একটি রাজনৈতিক দল দেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সে পরিকল্পনাকে পরাজিত করতে হবে। দেশকে দখলদারমুক্ত, আধিপত্যমুক্ত ও সন্ত্রাসমুক্ত করার আহ্বান জানান তিনি। তার ভাষায়, ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টের সাফল্যও ব্যর্থ হয়ে যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নতুন রাজনীতির কথা বলার চেষ্টা করছি: তাসনিম জারা
ঢাকা ১৮ আসনে এনসিপির গণমিছিল
পত্নীতলা সীমান্তে শীর্ষ সন্ত্রাসী শিপন গ্রেফতার
নির্বাচনী তৎপরতায় সীমান্তে নজরদারিতে সতর্ক ১৪ বিজিবি
যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি
গাইবান্ধা-৩ আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার শক্ত লড়াই
ঢাকায় ৪০টি খেলার মাঠের প্রতিশ্রুতি তারেক রহমানের
বন্দর ধর্মঘটে ‘হার্ডলাইনে’ সরকার, জিম্মি করলে ছাড় নয়: উপদেষ্টা
হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার
সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানাই: মির্জা ফখরুল
তারেক রহমানকে অমানবিক নির্যাতন করে ডিজিএফআই
শুল্ক কমলেও খেজুরের দাম লাগামহীন
গণভোটে আইনি জট ও সমন্বয় সংকটে জুলাই ম্যান্ডেট ঝুঁকিতে: টিআইবি
চট্টগ্রাম পোর্ট চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
দুই দল পালাক্রমে জনগণের বিরুদ্ধে কাজ করেছে ৩০ বছর: নাহিদ
ক্ষমতায় গেলে মন্ত্রী হবেন নাহিদ: জামায়াত আমির
মুম্বাইতে ঝলমলে উদ্বোধন, অন্য ভেন্যুগুলোয় দর্শক খরা
দেশ না জেনে মুক্তির প্রতিশ্রুতি কেনো? প্রশ্ন আসিফ মাহমুদের
লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর