Sobar Desh | সবার দেশ রাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৬:১৩, ১৭ অক্টোবর ২০২৫

আপডেট: ০৬:১৫, ১৭ অক্টোবর ২০২৫

অপেক্ষা চূড়ান্ত ফলাফলের

রাকসুতে ভূমিধস জয়ের পথে শিবির সমর্থিত জোটের

রাকসুতে ভূমিধস জয়ের পথে শিবির সমর্থিত জোটের
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৪টার দিকে ১৭টি হলের সব ব্যালট গণনা শেষ হয় বলে নিশ্চিত করেছেন রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

তিনি জানান, 

আমরা ব্যালট ওয়েমার মেশিনের মাধ্যমে ১৭টি হলের ভোট গণনা সম্পন্ন করেছি। এখন চূড়ান্ত ফলাফল প্রস্তুতের কাজ চলছে। ব্যালটগুলো ছিন্নভিন্ন অবস্থায় থাকায় সমন্বয়ে সময় লাগছে, তবে এক থেকে দুই ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

ইতোমধ্যে ঘোষিত ১২টি হলের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শিবির-সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী প্যানেলের তুলনায় প্রায় তিনগুণ ভোটে এগিয়ে আছেন।

ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৭ হাজার ৫২৫ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট। তিনগুণেরও বেশি ব্যবধানের এ ফলাফল রাকসুর ইতিহাসে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে।

জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার এগিয়ে আছেন ৭ হাজার ৪৮৭ ভোট পেয়ে, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ফাহিম রেজা পেয়েছেন ৩ হাজার ৯৯১ ভোট।

সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির-সমর্থিত সালমান সাব্বির পেয়েছেন ৪ হাজার ৫৭২ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩ হাজার ৫২১ ভোট।

এ ফলাফলে শিবির-সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসে। বিভিন্ন হলে ও একাডেমিক ভবনের সামনে তাদের সমর্থকরা রাতে মিছিল ও স্লোগান দেন।

এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০১ জন। ভোটগ্রহণ হয় বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩০৫ জন প্রার্থী, আর সিনেটের ছাত্র প্রতিনিধি পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৮ জন।

অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৫৫ জন প্রার্থী। ভোটারদের মধ্যে নারী ৩৯ দশমিক ১০ শতাংশ এবং পুরুষ ৬০ দশমিক ৯০ শতাংশ।

চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও, নির্বাচনী বিশ্লেষকরা বলছেন— এ ব্যবধান থেকেই স্পষ্ট, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এক ঐতিহাসিক জয়ের পথে রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জায়মার হাতে খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের অনুমতি
অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে জরিমানা
সংসদে জামায়াত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা রাখছে: স্পিকার হাফিজ
মুজিবনগর দিবস আজ
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স