Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:০২, ৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০২:১৯, ৩ ডিসেম্বর ২০২৫

জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ানের বিয়ে সম্পন্ন

জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ানের বিয়ে সম্পন্ন
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ছোট পর্দার জনপ্রিয় ও গুণী পরিচালক মিজানুর রহমান আরিয়ান অনেকটা আড়ালে ছিলেন এবং কাজ করাও কমিয়ে দিয়েছিলেন। এমতাবস্থায়, আজ সোমবার তিনি একটি সুখবর নিয়ে প্রকাশ্যে এলেন এবং জানালেন যে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

আরিয়ান তাঁর ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন। পোস্টে তিনি তাঁর দাম্পত্য জীবনের সঙ্গী সম্পর্কে ইঙ্গিত দিয়ে ক্যাপশনে লিখেছেন:

যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।

তবে তিনি ঠিক কবে বিয়ে করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

জানা গেছে, আরিয়ানের জীবনসঙ্গীনির নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাঁর পড়াশোনা শেষ করেছেন।

পরিচালক আরিয়ান তাঁর নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি জানিয়েছেন, তাহসিনের সঙ্গে তাঁর পরিচয় প্রায় সাত বছর ধরে। পরিচালক আরও নিশ্চিত করেছেন যে, আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮