Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৬, ১১ সেপ্টেম্বর ২০২৫

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৬ প্রাণ

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৬ প্রাণ
ছবি: সংগৃহীত

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫ জনে। একই সময়ে নতুন করে ৫৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন, আর ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। অন্যদিকে নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে—১৪৪ জন।

ভর্তি হওয়া অন্য রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১০৯ জন, ঢাকা বিভাগে ১০৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—৭৪ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন।

দেশজুড়ে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় চিকিৎসকরা সতর্কতা মেনে চলার পাশাপাশি মশকনিধন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

সবার দেশে/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩