Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২২, ৪ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানে বিএনপি’র মিছিলে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৫

পাকিস্তানে বিএনপি’র মিছিলে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৫
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি)-র মিছিলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতের এ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আরও ৩৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বেলুচিস্তান প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহম্মদ কাকার বলেন, নিহত ও আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি জানান, হামলাকারীর মূল লক্ষ্য ছিলো মিছিলের সামনের সারি যেখানে বিএনপি’র শীর্ষ নেতারা ছিলেন। তবে নিরাপত্তা ব্যবস্থার কারণে হামলাকারী সেখানে পৌঁছাতে পারেনি। ফলে মিছিলে প্রবেশের আগেই বিস্ফোরণ ঘটায়। ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

এর আগের দিন মঙ্গলবার কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে আরেকটি বোমা হামলা হয়েছিল। যদিও সে ঘটনায় কেউ নিহত হননি, তবে কয়েকজন আহত হয়েছিলেন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বিএনপি’র মিছিলে বা স্টেডিয়ামে হামলার দায় স্বীকার করেনি।

হামলার পর এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হামজা শাফকাত জানান, প্রাথমিকভাবে জানা গেছে হামলায় আট কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিলো। তিনি আরও জানান, প্রাদেশিক প্রশাসন প্রথমে বিএনপি’র মিছিলে অনুমতি দিতে চায়নি, তবে সংগঠকদের চাপের মুখে শেষ পর্যন্ত অনুমতি দেয়া হয়।

তিনি বলেন, হামলাকারীর বয়স ৩০ বছরের কম হলেও এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। সমাবেশে নিরাপত্তার জন্য ১২০ জন পুলিশ মোতায়েন ছিলো। মূল সমাবেশ শেষ হওয়ার প্রায় ৪৫ মিনিট পর বিস্ফোরণ ঘটে। তিনি উল্লেখ করেন, যদি হামলাটি সমাবেশ চলাকালে হতো, হতাহতের সংখ্যা আরও ভয়াবহ হতো।

অতিরিক্ত সচিবের ভাষ্যমতে, বিএনপি’র মিছিল বিকেল ৩টার মধ্যে শুরু করার কথা ছিলো। কিন্তু দলটি নির্ধারিত সময়ের অনেক পর কর্মসূচি শুরু করে এবং হামলা ঘটে রাত ৯টার দিকে।

হামলার আগে পুলিশ তিনবার সমাবেশ শেষ করতে বলেছিলো। কিন্তু বিএনপি সংগঠকেরা সে অনুরোধ মানেননি, বলেন হামজা শাফকাত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

সূত্র: জিও নিউজ

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!