Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৭, ১০ ডিসেম্বর ২০২৫

ভারতকে কড়া  হুঁশিয়ারি পাকিস্তানি সিডিএফ-এর

আগ্রাসনের জবাবে পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক: আসিম মুনির

আগ্রাসনের জবাবে পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক: আসিম মুনির
ছবি: সংগৃহীত

পাকিস্তানের তিন বাহিনীর প্রধান ও নতুন চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা পরীক্ষার সুযোগ কাউকে দেয়া হবে না। যেকোনও আগ্রাসনের জবাবে পাকিস্তান আরও দ্রুত ও মারাত্মক পাল্টা আঘাত করবে। তিনি বিশেষভাবে ভারতের প্রতি ইঙ্গিত দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, তারা যেন হুঁশে থাকে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে, গত সোমবার জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) গার্ড অব অনারের পর আসিম মুনির সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ, তবে দেশের নিরাপত্তা বা আঞ্চলিক অখণ্ডতার ওপর কোনো হুমকি বরদাশত করা হবে না।

ফিল্ড মার্শাল মুনির উল্লেখ করেন, চলতি বছরের ৭ মে ভারত কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে পাকিস্তানের ভেতরে ‘অপারেশন সিঁদুর’ চালায়। ভারতের দাবি, তারা জঙ্গি অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে এ অভিযান চালিয়েছিলো। এর পর দুই দেশের মধ্যে চার দিনের তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে ১০ মে ট্রাম্পের মধ্যস্থতায় সামরিক সংঘর্ষ স্থগিত রাখার বিষয়ে সমঝোতা হয়।

মুনির বলেন, পাকিস্তান শান্তিপ্রিয় হলেও দেশের আঞ্চলিক অখণ্ডতা বা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করার সুযোগ কাউকে দেয়া হবে না। আফগানিস্তানকে ঘিরে উত্তেজনার প্রসঙ্গে তিনি বলেন, কাবুলের তালেবান সরকারকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে, তাদের সিদ্ধান্ত নিতে হবে—ফিতনা আল-খাওয়ারিজ (টিটিপি) না পাকিস্তান।

ফিল্ড মার্শাল মুনির পাকিস্তানের প্রথম সিডিএফ হিসেবে দেশের প্রতিরক্ষা কাঠামোর একটি মৌলিক পরিবর্তনের প্রতীক হিসেবে এ পদকে উল্লেখ করেছেন। তিনি বলেন, বর্ধিত ও পরিবর্তনশীল হুমকির প্রেক্ষিতে তিন বাহিনীর সমন্বিত নেতৃত্বে বহুমাত্রিক সামরিক সক্ষমতা আরও উন্নত করা জরুরি। প্রতিটি বাহিনী তাদের নিজস্ব প্রস্তুতি বজায় রাখবে, আর সিডিএফ সদর দপ্তর তিন বাহিনীর যৌথ অভিযান সমন্বয় করবে।

অনুষ্ঠানে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দু, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভেদ আশরাফ এবং তিন বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত সপ্তাহে পাকিস্তান সরকার পাঁচ বছরের মেয়াদে আসিম মুনিরকে দেশের প্রথম সিডিএফ হিসেবে নিয়োগ দেয়। তিনি একই সঙ্গে সেনাপ্রধানের দায়িত্বও পালন করবেন। সিডিএফ পদটি গত মাসে পাস হওয়া ২৭তম সাংবিধানিক সংশোধনী ও সংশোধনী বিল, ২০২৫-এর ভিত্তিতে গঠিত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮