Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ৭ মে ২০২৫

ভারতের আগ্রাসনের জবাব

সেনাবাহিনীকে পাল্টা আঘাতের অনুমতি দিলো পাকিস্তান

সেনাবাহিনীকে পাল্টা আঘাতের অনুমতি দিলো পাকিস্তান
ছবি: সংগৃহীত

ভারতের হামলার পর এবার পাল্টা আঘাত দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান। বুধবার (৭ মে)পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জরুরি নিরাপত্তা বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয়, ভারতের আগ্রাসনের জবাবে সেনাবাহিনী পাল্টা ব্যবস্থা নিতে পারবে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

পাকিস্তান বলছে, মঙ্গলবার রাতের দিকে ভারত একযোগে আকাশ, স্থল ও নৌপথে হামলা চালিয়েছে। এতে মসজিদ, বাড়িঘরসহ সাধারণ মানুষকে টার্গেট করা হয়েছে। পাকিস্তানের দাবি, এতে নারী ও শিশুসহ অনেক মানুষ মারা গেছে।

ভারতের দাবি, এ হামলায় অন্তত ৭০ জন মারা গেছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, মৃতের সংখ্যা ২৬।

পাকিস্তানের সরকার জানিয়েছে, তারা জাতিসংঘের নিয়ম অনুযায়ী নিজেদের রক্ষা করার অধিকার রাখে। তাই সেনাবাহিনীকে জবাব দিতে বলা হয়েছে।

পাকিস্তান আরও বলেছে, তারা শান্তি চায়, কিন্তু দেশের মানুষ বা সীমান্তে হামলা হলে চুপ করে থাকবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা