Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৩, ৮ ফেব্রুয়ারি ২০২৬

সতর্ক করলো মার্কিন দূতাবাস

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা যাবে না

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা যাবে না
ছবি: সংগৃহীত

ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ধরনের চাকরি করা বা পারিশ্রমিক গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসার শর্ত লঙ্ঘন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতা তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় দূতাবাস জানায়, বি১ ও বি২—অর্থাৎ ভিজিটর ভিসা মূলত স্বল্পমেয়াদি ভ্রমণ ও সীমিত ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রযোজ্য। এ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নির্দিষ্ট কিছু কাজ করা গেলেও কোনওভাবেই চাকরি করা বা অর্থ গ্রহণের সুযোগ নেই।

দূতাবাসের তথ্যমতে, বি১/বি২ ভিসাধারীরা চুক্তি সংক্রান্ত আলোচনা, দরকষাকষি, পেশাগত বৈঠক কিংবা বিভিন্ন সম্মেলন ও সেমিনারে অংশ নিতে পারেন। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনও মার্কিন নিয়োগকর্তার অধীনে কাজ করা বা সেখান থেকে পারিশ্রমিক গ্রহণ করা আইনত নিষিদ্ধ।

বার্তায় আরও বলা হয়, ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা প্রত্যেক ভিসাধারীর ব্যক্তিগত দায়িত্ব। ভিসার নিয়ম ভঙ্গ করলে ভবিষ্যতে ভিসা পাওয়া, যুক্তরাষ্ট্রে প্রবেশ বা অবস্থান—সব ক্ষেত্রেই জটিলতা তৈরি হতে পারে। তাই ভ্রমণের আগে ভিসার ধরন ও তার সীমাবদ্ধতা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মুম্বাইতে ঝলমলে উদ্বোধন, অন্য ভেন্যুগুলোয় দর্শক খরা
দেশ না জেনে মুক্তির প্রতিশ্রুতি কেনো? প্রশ্ন আসিফ মাহমুদের
লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর
ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ, বয়সসীমা নেই
ঢাকায় তিন আসনে তিন দলের প্রধান এগিয়ে, পিছিয়ে মামুনুল
হাসনাতের বিরুদ্ধে বিএনপি-আ.লীগ-জাপা একাট্টা
ভারতে ভবন ধস, বহুজনের চাপা পড়ার আশঙ্কা
আফগানিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৫
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা যাবে না
ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী নামছে আজ
আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান
দলীয় প্রধানদের বিটিভিতে ভাষণের সূচি প্রকাশ
এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
বুলেটের রাজনীতিকে ব্যালটের মাধ্যমে পরাজিত করবো: হাসনাত
নির্বাচনের শেষ সপ্তাহ ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
চা-চক্রে মুখোমুখি মির্জা আব্বাস-মেঘনা আলম
বিএনপি ক্ষমতায় এলে পুনর্বহাল হবে বিডিআরের নাম
বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
যশোরে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার