Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে 

বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার

বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাব ভবনের একটি শৌচাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে শৌচাগারের দরজার তালা ভেঙে ভেতর থেকে আলী মামুদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শনের পর লাশ উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, লাশ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে।

ঘটনাটি নিয়ে সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার
তেলের দাম বাড়ছে না, ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী
জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম: গোরখোদক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশি নিহত
মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
ঘুষ ছাড়া খাজনা খারিজ করেন না ইউনিয়ন ভূমি কর্মকর্তা
ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নিহত
ইরানের হামলার মুখে ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনা
মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে মির্জা আব্বাসকে
স্পিকার-ডেপুটি স্পিকার ও এমপিদের অভিনন্দন জানালেন ড. ইউনূস
খামেনির স্ত্রী বেঁচে আছেন: ইরানি গণমাধ্যম
অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি
সংসদকে অপবিত্র করেছেন রাষ্ট্রপতি: জুলাই ঐক্য
নোয়াখালীতে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ