Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৮, ১৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:৪৯, ১৭ অক্টোবর ২০২৫

বৈরি আবহাওয়ার কারণে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বিলম্ব হবে: প্রেস সচিব

বৈরি আবহাওয়ার কারণে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বিলম্ব হবে: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

বৈরি আবহাওয়ার কারণে কিছুটা দেরিতে শুরু হতে পারে আজ বিকেলের বহুল প্রত্যাশিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বিকেল ২টা ৫৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লেখেন, ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে। তবে সবকিছু ঠিকঠাক চলছে এবং কিছু অতিথি ইতিমধ্যে ভেন্যুতে এসে পৌঁছেছেন। আমাদের ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখার অপেক্ষায় রইলাম।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এ সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বিকেল চারটায়। তবে হঠাৎ করে রাজধানী ও আশপাশে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে আয়োজন কিছুটা পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে আয়োজকরা।

জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি শুরু হবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর স্বাগত বক্তব্য দেবেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

মূল অনুষ্ঠানে অংশ নেবেন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য এবং কমিশনের পদস্থ কর্মকর্তারা। উপস্থিত সবাই পর্যায়ক্রমে জুলাই সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন। অনুষ্ঠানের শেষ পর্বে সনদে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়েই শেষ হবে আজকের ঐতিহাসিক স্বাক্ষর পর্ব।

এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত হবে জুলাই সনদ প্রণয়নের প্রেক্ষাপট ও জাতীয় ঐকমত্য গঠনের প্রক্রিয়া নিয়ে নির্মিত একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র।

আয়োজক কমিটির এক সদস্য জানান, বৃষ্টি বা বৈরি আবহাওয়া সত্ত্বেও অনুষ্ঠান স্থগিতের কোনো পরিকল্পনা নেই। সামান্য বিলম্বের পরেই শুরু হবে জাতির প্রত্যাশিত এ ঐতিহাসিক সনদ স্বাক্ষর অনুষ্ঠান।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার