Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ০১:০৭, ৭ জানুয়ারি ২০২৬

মনোনয়নপত্র নিয়ে আপিলের চাপ বাড়ছে

দুই দিনে নির্বাচন কমিশনে ১৬৪ আপিল

দুই দিনে নির্বাচন কমিশনে ১৬৪ আপিল
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের সংখ্যা দ্রুত বাড়ছে। দুই দিনের মধ্যে ইসিতে মোট ১৬৪টি আপিল আবেদন জমা পড়েছে।

নির্বাচন কমিশনের কেন্দ্রীয় আপিল বুথ সূত্রে জানা গেছে, আপিল গ্রহণের দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ জানুয়ারি) একদিনেই জমা পড়েছে ১২২টি আবেদন। এর আগের দিন সোমবার জমা হয়েছিলো ৪২টি আপিল। ফলে দুই দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪টিতে।

ইসি জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা এ আপিল আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই স্বতন্ত্র প্রার্থী।

ইসি সূত্রে আরও জানা গেছে, আপিলের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ভোটার সমর্থনসংক্রান্ত জটিলতা। বিশেষ করে মোট ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক স্বাক্ষর জমা দেয়ার ক্ষেত্রে তথ্যের গরমিল, স্বাক্ষরের অসঙ্গতি ও যাচাই-বাছাইয়ের সময় বাতিল হওয়া তালিকা নিয়েই বেশি আপিল করা হয়েছে।

তফসিল অনুযায়ী, আপিল আবেদন গ্রহণ কার্যক্রম চলবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি সম্পন্ন করা হবে।

নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। সব প্রস্তুতি শেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল