Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৫, ২০ জানুয়ারি ২০২৬

সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ২০ জানুয়ারি। এদিনের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হবে। কোনও দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকলে আজই তাদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সুযোগ। এছাড়া জোটসংক্রান্ত যে কোনও জটিলতা সমাধানের সুযোগও আজ শেষ।

আগামীকাল বুধবার রিটার্নিং অফিসাররা চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। একাধিক প্রার্থী থাকলে দলগুলোকে একজনকে চূড়ান্ত করে রিটার্নিং অফিসারকে জানাতে হবে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরাও চাইলে আজই নিজের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিলো। নির্ধারিত সময়ে ২ হাজার ৫০০ এর মতো মনোনয়নপত্র জমা পড়েছিলো। রিটার্নিং অফিসাররা ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি তা বাছাই করেন, যার ফলে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। ৩০০ আসনে বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন। পরে ৬৪৫ জন আপিল করলে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানিতে চার শতাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে বৈধ প্রার্থী দাঁড়িয়েছে দুই হাজার আড়াই শতাধিক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮